গভীর গানের ঈশ্বর–দেবাশিস চৌধুরী
Govir Gaaner Iswor
Debashish Chowdhury
Nakshatra Publishers
Total Pages: 107
EBook PDF
MRP: ₹50
কাব্যগ্রন্থটি আমার সপ্তম কাব্যগ্রন্থ। "গীতিকামঞ্জরী" কাব্যগ্রন্থটির পর এই কাব্যগ্রন্থের মাধ্যমে ফের আর একবার আমি ঈশ্বরের চরণে আমার ভক্তিমূলক আধ্যাত্মিক কবিতার ডালি সাজিয়ে নিয়ে এলাম। ফুল ফল সাজিয়ে পূজার ডালি নিয়ে মন্দিরে গিয়ে নয়, ঘরের কোণে ঈশ্বরের মূর্তি করে নয়, আমি ঈশ্বর পূজা করি পথে, ঘাটে, রাস্তায়, চায়ের দোকানে যখনই সময় পাই তখনই আমার গীতিকবিতা ঈশ্বরের চরণে নিবেদিত করে।
কাব্যগ্রন্থটির নামই ইঙ্গিত করছে যে ঈশ্বরের চরণে কিছু গভীর গানের নিবেদন। গভীর, মানে এই হালকা নয়, যার অর্থ, মর্মার্থ খুব অর্থের বহু গভীরে প্রোথিত। এই পৃথিবীর প্রতিটি জীবের মধ্যেই ঈশ্বরের বাস। সেই ঈশ্বরকে উপলব্ধি করা আদৌ সহজ নয়। এই কারণে সহজ নয় যে মানুষকে অকারণে ভালোবাসা সহজ নয়। কিন্তু ঈশ্বর নিছক মূর্তিতে বা মন্দিরে থাকেন না, তিনি থাকেন প্রকৃতিতে জীব ও জড়ের নানান রূপে সবার মধ্যে। এই ঈশ্বর আলোর মতো, বাতাসের মতো, বৃষ্টির মতো। যেখানে সেখানে যে কোনো বেশে তার অবস্থান। এই বহুরূপী ঈশ্বরের চরণে এক ভক্তের নানা আবেগের সংমিশ্রণের ফসল এই গীতিকবিতাগুলো। ঈশ্বর এখানে ভক্তের ঘরের মানুষ, নিজের আত্মার যেন এক অংশ। কোনো দূরত্ব নয়, বরং সুতীব্র নৈকট্যের তীব্র অনুভূতিমালাই এই কবিতাগুলির বেঁচে থাকার রসদ।
এটি একটি ঈশ্বরের চরণে নিবেদিত ভক্তিমূলক আধ্যাত্মিক গীতিকবিতার বই। তাই কবিতাগুলির শিরোনাম না দিয়ে ক্রমিক সংখ্যা দিয়ে চিহ্নিত করা হয়েছে।