আমার অরণ্যের দিনগুলি-প্রদীপ কুমার বিশ্বাস
Amar Aranyer Dinguli
Pradip Kumar Biswas
Edition 1, EBook
Nakshatra Publishers
Pages : 145
MRP: ₹100
লেখক হবার ব্যর্থ স্বপ্নের তিক্ত অভিজ্ঞতা ভুলে এই উপন্যাসের আত্মকথক, চলেছেন তাঁর দ্বিতীয় কর্মস্থল লোহাপাহাড় বেস ক্যাম্পে যোগদান করতে I যাত্রাপথে, জগদলপুর হাসপাতালে নতুন কর্মে যোগদান করতে যাওয়া ডাক্তার পিহু সেনগুপ্তের সঙ্গে লেখকের পরিচয় হয়। যাত্রাপথে কিছু আকস্মিক ঘটনাবলি, তাঁদের মধ্যে সেই পরিচয়কে , কিছুটা গভীরতার দিকে এগিয়ে নিয়ে যায়। পিহু, তাঁর কর্মস্থল জগদলপুরে এসে বিদায় নিলে, লেখকের মনে হয় যে তাঁদের দুজনের মধ্যে ভবিষতে হয়ত এক আবেগঘন সম্পর্ক তৈরি হবে I লোহাপাহাড় বেস ক্যাম্পে প্রশিক্ষণে থাকবার সময়, কাহিনীলেখক কর্মসূত্রে জগদলপুরে পৌঁছালে, পিহুর অনুরোধে, তার বাসস্থানে গিয়ে নিজের উপন্যাস “টেকনোলজি ক্যাম্পাস” এর পুরো পাণ্ডুলিপির বেশ কিছুটা অংশ পড়ে শোনান I আবেগঘন এই রোমান্টিক বিযোগান্ত উপন্যাসের বেশ কিছুটা অংশ শোনার পর, গভীর আবেগের স্রোতে পরস্পর অনেক কাছে চলে আসে । দুজনের পারস্পরিক সুপ্ত আবেগকে, শারীরিক সম্পর্কের সুখানুভূতি, পরিপক্কতার দিকে এগিয়ে নিয়ে যায় I পরের সপ্তাহে বেসক্যাম্পের হাসপাতালে রোগী দেখার পর পরস্পরে আবার দেখা করে উপন্যাসের বাকি অংশটি শোনাবার প্রতিশ্রুতি দিয়েছিল । সেই দিনেই জরুরি কারনে স্থানান্তরিত হয়ে লেখককে লোহাপাহাড় হিলটপ ক্যাম্পে যোগদান করতে হক্যাম্পে যোগদানের পথে, মুখোমুখি সাক্ষাৎ হয়ে যায়, জঙ্গলের রাজা, বাঘের সঙ্গে। লেখকের সহযাত্রীরা মাথা ঠাণ্ডা রেখে, সাহস, বাস্তববুদ্ধি এবং অভিজ্ঞতা প্রয়োগ করে সেই বিপদের মোকাবিলা করে । শিক্ষণীয় ঘটনাটি লেখককে পরে অনুরূপ পরিস্থিতিতে সেই সেই শিক্ষা সফল ভাবে প্রয়োগ করতে অনুপ্রাণিত করেছে। হিলটপের অতিথি-নিবাসে, সেই রাত্রেই, অশরীরী বলে মনে হওয়া কারো উপস্থিতি এবং একটি অলৌকিক ঘটনার তীব্র মানসিক আঘাতে, লেখক জ্ঞান হারায় । পরেরদিন সকালে তার অনান্য সহকর্মীদের সঙ্গে আলাপচারিতার সময় লেখক দেখতে পায় যে লোহাপাহাড় হিলটপ ক্যাম্পে খনিজ অনুসন্ধানের কাজে আসা লোকজনের থাকবার জন্য রয়েছে এক সুনিয়ন্ত্রিত আবাসস্থল I এই ক্যাম্পের মধ্যেই, নিজের অজান্তেই, তার তাঁবুর জায়গা স্থির হয় খাদের ধারের পাহাড়ি ঝোরার কাছে । গভীর রাত্রে, তারার সামিয়ানার তলায়, টেন্টের লাগোয়া উঁচু গাছের মগডালে টাঙ্গানো, হ্যামক থেকে কানে আসে, পাহাড়ী ঝর্নাতে আসা তৃষ্ণার্ত বন্য প্রাণীদের সমাবেশ এবং গর্জন। নাইট-ভিসন দূরবীনে, তাদের আবছা আভাসও দেখতে থাকে সে। অরণ্যের এই নৈশ প্রাকৃতিক সৌন্দর্যের ধারাবিবরণী মোবাইলে নিয়মিত শুনে পিহু এবং লেখকের মধ্যে পারস্পরিক আকর্ষণ, গভীর প্রেমে রূপান্তরিত হতে থাকে। হিলটপ ক্যাম্পের নতুন হসপিটালে পিহু বদলি হয়ে এলে, তাদের প্রেম এবার সামাজিক স্বীকৃতির পথে এগোয় । খনিজ অনুসন্ধানের কাজে একনাগাড়ে দু’বছর,বন্য প্রকৃতির মাঝে বসবাসের দরুন, লেখক এক গভীর প্রেমের তুফানকে প্রথম অনুভব করে। সেই প্রেম শুধু পিহুকে ঘিরে নয়, নদী, ঝরনা পাহাড় আর আরণ্যক মানুষের লোককথা দিয়ে তৈরি আরণ্যক প্রকৃতির প্রতিটি অঙ্গের সাথে। আজন্মভীরু সে বুঝতে পারে, এই প্রেমই, তাকে আরণ্যক প্রকৃতিপ্রেমীতে রূপান্তরিত করেছে । সে এখন নির্ভয়ে অরণ্যের হিংস্র-প্রাণীদের মোকাবিলা করতে আর তাদের অনেকের সাথে সখ্যতার সম্পর্ক গড়ে তুলতে পারে । এক দুর্যোগের রাতে তার তাঁবুর এক অগ্নিকান্ডে, তার প্রথম উপন্যাসের পাণ্ডুলিপিটি পুড়ে যায়। পোড়া পাণ্ডুলিপির দগ্ধাবশেষ বিসর্জনের সময় এই আরণ্যক প্রকৃতির সবাই তার প্রকাশ্যে এবং অলক্ষ্যে আন্তরিক সমবেদনা জানায়। সেই থেকে, অরণ্যের পাহাড়, নদী, ঝর্না, বন্য প্রাণীরা আর আরণ্যক মানুষেরা, এরা সবাই তার সঙ্গে কথা বলে। সে তাদের কথা শুনে-শুনে, শ্রুতিলেখক হয়ে যা লেখে, সেইটাই হয়ে যায় গল্প, কবিতা আর উপন্যাস। লেখক না হয়ে, এই শ্রুতিলেখক হয়েই, সে এবং পিহু অরণ্যের এই আবাসে সুখেই আছে।
য় ।