Your Cart
Loading

অন্তর্লিপি– দেবাঞ্জন মোদক

On Sale
Sale ends in 10 hours
₹35.00 (40% off)
₹21.00
Added to cart

'অন্তর্লিপি' গ্রন্থটি ৩০টি কবিতার এক অন্তরঙ্গ সংকলন। 'অন্তর্লিপি' মানে ভেতরে গাঁথা লিপি বা চিত্তের গুপ্ত লিখন।


এই বইয়ের কবিতাগুলোকে মূলত তিনটি ভাগে বিভক্ত করা যায়। প্রথম ভাগে আছে ব্যক্তিগত স্মৃতি ও বিরহের কবিতা। 'ঘুড়ি' কবিতায় লেখক সম্পর্ককে ঘুড়ি ও সুতোর সঙ্গে তুলনা করেছেন - আমরা ভাবি আমরা কাউকে ধরে রেখেছি, আসলে তার সুতো ধরেই আমরা বেঁচে থাকি,আর সেটাই বেঁচে থাকার রসদ। 'পুরনো বাড়ি', 'চিহ্ন', 'বোতাম', 'বিসর্গ', 'অপ্রেরিত পত্র', 'ছবির অ্যালবাম', 'স্কুলের বেঞ্চ' কবিতাগুলোতে মানুষ চলে যাওয়ার পরেও তার রেখে যাওয়া একটি নীল বোতাম, দেয়ালে একটি পেরেকের আঁচড় বা টেবিলে পড়ে থাকা একটি না পাঠানো চিঠি কিভাবে স্মৃতি হয়ে রয়ে যায়, সেই বেদনাকে উপস্থাপনা করা হয়েছে।


দ্বিতীয় ভাগে রয়েছে গ্রাম, প্রকৃতি ও শিকড়ের কবিতা। 'আম গাছটা', 'মাটির দালান', 'তুলসী বেদী', 'সবুজ ঘাস', 'প্রাকৃতিক শোভা', 'শীতের রাত', 'মাটির দালান' কবিতাগুলোতে লেখকের শৈশব, গ্রামের মাটির সোঁদা গন্ধ, মায়ের হাতের আলপনা, উঠোনের তুলসী তলায় প্রদোষকালের প্রদীপের স্মৃতি ফুটে উঠেছে। শহরের কোলাহলের মধ্যে এই কবিতাগুলো পাঠককে গ্রাম্য শান্তির নিবিড় গুহায় ফিরিয়ে নিয়ে যাবে।


তৃতীয় ভাগে আছে মুক্তি ও প্রতিবাদের কবিতা। 'পাহাড়ের ডাক', 'সমুদ্রের কাছে', 'অচেনা রাস্তা' তে আছে বাঁধন ছেড়ে বেরিয়ে পড়ার আনন্দ। আর 'আর নীরবতা নয়', 'প্রতিবাদ', 'প্রলয়ঝঙ্কার', 'মুক্তিযুদ্ধের চেতনা', 'নীরবের শহর' কবিতাগুলোতে নারীর জেগে ওঠা, অন্যায়ের বিরুদ্ধে লেখনীর মাধ্যমে প্রতিবাদ এবং নীরব শহরে একা হয়ে যাওয়ার যন্ত্রণা বলা হয়েছে। 'অন্তর্লিপি' মূলত প্রতিটি মানুষের ভেতরে সঞ্চিত থাকা অনুচ্চারিত কথারই প্রতিচ্ছবি।


You will get a PDF (7MB) file