Your Cart
Loading

বন্ধ্যা মাটির সন্ধ্যা– দেবাশিস চৌধুরী

On Sale
Sale ends in 10 hours
₹80.00 (40% off)
₹48.00
Added to cart

মানুষে মানুষে শত্রুতা, অবহেলা, ঘৃণা, হিংসা, হানাহানি ইত্যাদির কারণে পৃথিবীজুড়ে আজ মানবতা বিপন্ন। পৃথিবীজুড়ে মানুষের হৃদয় আজ বন্ধ্যা মাটির মতো যেখানে আর কোনো ফুল, ফল বা ফসল ফলে না। কোথাও আজ আর কারোর প্রতি ভালোবাসা নেই, দোয়া নেই, করুণা নেই, নেই কোনো সহানুভূতির সামান্যতম প্রকাশ। তাই এই মাটিতে মানুষ বেঁচে আছে না মরে গেছে তা কোনো দুঃস্থ মানুষ বুঝতে পারে না।


বিশ্বাসহীনতা, বিশ্বাসঘাতকতা মানুষের রক্তে-অস্থিতে-মজ্জায় এমনভাবে মিশে গেছে ভয়ংকর অপরাধ করার পরও মানুষের মনে কোনো খারাপ লাগা বা অনুশোচনার বিন্দু নেই। একটা মৃত সভ্যতার শবদেহের উপর কিছু পচাগলা মাংস খাওয়া জীবাণুর মতো, কীটাণুর মতো পৃথিবীরতে বেঁচে রয়েছে মানুষের দল। বন্ধ্যা মাটির উপর রাতের আকাশে কখনো কখনো বন জ্যোৎস্না নামে বটে, কিন্তু সে জ্যোৎস্নাও বিষাদে আচ্ছন্ন। সে বনজ্যোৎস্না আর বন কোথাও দেখতে পায় না, দেখে চতুর্দিকে কেবল মরুভূমি আর মরুভূমির অনুর্বর ঊষর বন্ধ্যা মাটি। সূর্যের আলোও এখানে আর কোনো মায়া জাগাতে পারে না, জাগায় কেবল এই বৃষ্টিহীন মাটির বুকে ছোট বড় ক্ষত, ফাটল, আর রৌদ্রের নখের আঁচড়।হাওয়া নিরুদ্দেশ পথচারীর মতো পাশ দিয়ে বয়ে যায় দিশাহীন পথে দিশেহারা জনতার মাঝে। এই হাওয়ায় ভেসে আসে না কোনো ফুলের গন্ধ, পাখির ডাক বা সোঁদা মাটির খোঁজ। মৌমাছির দেখা নেই দীর্ঘদিন, দীর্ঘদিন প্রজাপতিকেও উড়তে দেখা যায় না। পাতাহীন গাছগুলো ফলহীন ফুলহীন হয়ে কোথাও চোখের সামনে, কোথাও চোখের আড়ালে দিনদিন একটু একটু করে শুকোচ্ছে; আর তারপর কোনো একদিন হয়তো দাবানলের আগুনে পুড়ে যায়।


এখানে স্বপ্ন দেখারও আজ আর কোনো মানে নাই। যারা স্বপ্ন দেখে আবার একদিন সবকিছু ঠিক হয়ে যাবে, একদিন মানুষ আবার সুন্দর যাবে তাদের রক্ত মাংস আর হাড়ের ভাগাড়ে রোজ দেখা যায় সভ্যতার শকুনের দল। এমন এক পৈশাচিক উল্লাসে মেতে উঠেছে এই সভ্যতা তার ধ্বংসের কিনারে এসে যে যে যাকে পারছে হত্যা করছে, ধর্ষণ করছে, লুঠ করছে, আগুন দিচ্ছে বসতবাড়িতে রাতের আঁধারে। একদিকে পুঁজিপতি শ্রেণী পৃথিবীর সব সম্পদ কুক্ষিগত করতে চাইছে তো অন্যদিকে ধর্মব্যবসায়ীরা ধর্মের ব্যবসায় মেতে উঠেছে। আর এই দুইয়ের মাঝে এই বন্ধ্যা মাটিতে দাঁড়িয়ে রয়েছে জনতার ভন্ড দালাল হয়ে রাজনীতিবিদরা।


আর এই বন্ধ্যা মাটিতে এখন জেগেছে কলির সন্ধের মতো সন্ধ্যা। এখনো গভীর রাতের গভীরতর অংশটাই বাকি। ভেবে কুল পাচ্ছি না মানুষ বন্ধ্যা মাটির গভীরতম রাতের সময় খারাপের, নিষ্ঠুরতার আরো কত ভয়ংকরতম মাত্রায় যাবে। এই সামান্য সন্ধ্যের শুরুতেই মানুষের হৃদয়ের জঘন্য পাশবিকতা, নিষ্ঠুরতা, উদাসীনতা, মিথ্যাচার আর লাম্পট্য দেখে চরম হতাশ হয়েছে আমার কবিমনের উর্বর আবাদি ভূমি, যা এখন ধীরে ধীরে বন্ধ্যা মাটির সন্ধ্যে যত রাতের দিকে যাচ্ছে ততই সে হয়ে পড়ছে অনুর্বর। সেই বিষাদে বিষাদগ্রস্ত, ধস্ত-বিধ্বস্ত, দুঃখ-জ্বালা-জর্জরিত হৃদয়ের প্রকাশ আমার এই গ্রন্থের কবিতাগুলি।


আমার অষ্টম কাব্যগ্রন্থ “বন্ধ্যা মাটির সন্ধ্যা”। আশা রাখি, কাব্যগ্রন্থটি পাঠকের পাঠকের হৃদয়ে অনুভূতির এক ঝলক রোদ্দুর আনবে।

You will get a PDF (2MB) file